সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৭:১৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

টেকসই অর্থনৈতিক উন্নয়ন জোরদার করতে চায় জাইকা

টেকসই অর্থনৈতিক উন্নয়ন জোরদার করতে চায় জাইকা

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করতে চায় জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। চলমান বিভিন্ন প্রকল্পে সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি টেকসই অর্থনৈতিক উন্নয়নে আরও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা দিতে আগ্রহী সংস্থাটি।

 

সম্প্রতি বাংলাদেশ সফরে এসে সরকারের নীতিনির্ধারক ও উচ্চপদস্থ কর্মকর্তাদের বিভিন্ন বৈঠকে এ কথা বলেন জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হারা শোহেই। জাইকার পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬ সালের ১ জুলাই হলি আর্টিসানে জঙ্গি হামলায় নিহত সাত জাপানি নাগরিকের স্মরণসভায় যোগ দিতে বাংলাদেশে আসেন হারা শোহেই। গত ৩ জুলাই এ স্মরণসভার আয়োজন করে জাইকা। সরকারের সঙ্গে সম্পর্ক জোরদার করাও ছিল তাঁর এ সফরের অন্যতম উদ্দেশ্য।

 

সফরকালে হারা শোহেই অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম,  বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।