সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৬:৩৪:০৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

চন্দ্রাহতের কথা!

চন্দ্রাহতের কথা!

ঢাকা প্রেস নিউজ
(সাহিত্য বিভাগ), শাহনাজ প্রধান:-



চন্দ্রের কান্না শুরু হলো যবে
আকাশ কেঁদে চলেছে চন্দ্রাহতের ভবে
চন্দ্রের প্রেমী সূর্য অস্ত গেলো কত কালের তরে!
কে বা জানে আসবে সে কবে কোন ধরাতলে!

চন্দ্রাহতের খবরে
বৃষ্টির বরখন্তিয়া চলছে চন্দ্রের বেদনার তরে!
ধরণীতে চলছে শোকের মাতম
চারিদিকে আকাশের কাঁদন!
চন্দ্র বলে আকাশ কাঁদছো কেনো এতো!
আকাশ বলে তোমার কান্না দেখে কাঁদছি অবিরত
ভালোবাসি যে তোমায় কত!
চন্দ্র বলে দেখো না আমার সূর্য লুকিয়েছে কিনা তোমার পানে!
খুঁজে যদি পাও বলো তারে আমি আছি তাঁর বিরহের দাবানলে!

বলিও তারে
এতোকাল চন্দ্র ছিলো যার মাঝে
সে হারালো কেন সৌর জগতের কিনারে?
আমি যে আলোকিত হই তাঁর আলোতে
সে ছাড়া অচল আমি জগতের মাঝে!
আসে যদি ফিরে ভালোবাসার গান শুনাবো শুধু হাত ধরে!
নিবোনা ঠাঁই তাঁর বুকে
সে যেনো থাকে শুধু আমার নয়নতারা হয়ে
তাঁর বিরহে চোখের কোলে গ্রহণ লেগেছে!

*********(((দুচোখে কত জানি ঘুম আমার অথচ পারছিনা ঘুমাতে আর অমনি কিছু লিখে ফেললাম চন্দ্র হতের কারণে!কেউ গভীর বিশ্লেষণ করে আমার নিজের কথা না ভাবলে খুশী হবো,লেখাকে আপনারা আপনাদের জীবনের সাথে মিলান,আমার নয় এবং নিজেদের চন্দ্র সূর্য ভেবে নিলে খুশী হবো। আজ ২/৩ দিন ধরে খুব বৃষ্টি,আকাশ কাঁদছে কার জানি শোকে! ))))
                                                                                                                                                        লেখা:-শাহনাজ প্রধান।