বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৫:১০:৫৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

হালিশহরের ডগির খাল এলাকায় ৪ কোটি টাকার বিদেশি মদ জব্দ করেছে কোস্টগার্ড

হালিশহরের ডগির খাল এলাকায় ৪ কোটি টাকার বিদেশি মদ জব্দ করেছে কোস্টগার্ড

ডেস্ক নিউজ (চট্টগ্রাম):-



চট্টগ্রামের মেরিন ড্রাইভ এলাকা থেকে প্রায় সাড়ে ৪ কোটি টাকা মূল্যের বিদেশি মদ ও বিয়ার জব্দ করেছে কোস্ট গার্ড।


শনিবার (৩ মে) কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ এ তথ্য জানান।


তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোর ৫টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রামের হালিশহর থানাধীন ডগির খাল এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে একটি ডেনিশ বোট হতে বস্তা নামাতে দেখা যায়।

 

এ সময় আভিযানিক দল কর্তৃক ওই ব্যক্তিদের থামার সংকেত দিলে তারা বোট এবং বস্তাগুলো জঙ্গলে ফেলে পার্শ্ববর্তী প্যারাবন দিয়ে পালিয়ে যায়।
 

পরে আটককৃত বোট এবং খালের পার্শ্ববর্তী জঙ্গল তৎসংলগ্ন এলাকাতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আনুমানিক ৪ কোটি ১৫ লাখ ১৩ হাজার টাকা মূল্যের ১ হাজার ৫৬ ক্যান হাইনেকেন অরিজিনাল বিয়ার, ১ হাজার ১৬১ বোতল বিদেশি মদ এবং ৪ বোতল টুইন ভ্যালি অলিভ ওয়েল জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
 

আটককৃত বোট ও মাদকদ্রব্যের পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ।