সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০২:১৬:৪৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

বাসে ডাকাতি ও শ্লীলতাহানি: সাভার থেকে তিনজন গ্রেপ্তার

বাসে ডাকাতি ও শ্লীলতাহানি: সাভার থেকে তিনজন গ্রেপ্তার

সোহাগ আহম্মেদ,বিশেষ প্রতিনিধি (টাঙ্গাইল):-

 

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাজশাহীগামী একটি চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 

শুক্রবার রাতে টাঙ্গাইল জেলা পুলিশের একটি দল বিশেষ অভিযানে তাদের আটক করে। আজ শনিবার বেলা ১১টার দিকে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মামুন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
 

তিনি জানান, মামলার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে লুট হওয়া তিনটি মোবাইল ফোন, একটি ছুরি ও নগদ ২৯,৩৭০ টাকা উদ্ধার করা হয়।
 

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা হলো— মানিকগঞ্জের দৌলতপুরের মুহিত, শরীয়তপুরের জাজিরার সবুজ ও ঢাকার সাভারের শরিফ। তারা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। শুক্রবার রাতে ঢাকার সাভার থেকে তাদের আটক করা হয়।
 

উল্লেখ্য, গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ঢাকার গাবতলী থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী ইউনিক রোড রয়েলস বাসে ডাকাত দল হামলা চালিয়ে লুটপাটের পাশাপাশি নারী যাত্রীদের শ্লীলতাহানি করে।
 

এ ঘটনায় তিন দিন পর, শুক্রবার সকালে টাঙ্গাইলের মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। বাসের যাত্রী ওমর আলী বাদী হয়ে মামলাটি করেন, যেখানে অজ্ঞাতনামা ৮ থেকে ৯ জনকে আসামি করা হয়। মামলার পরপরই পুলিশ অভিযানে নামে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।