সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৭:১৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

“ইমার্জেন্সি” সিনেমার নতুন মুক্তির তারিখ ঘোষণা করলেন কঙ্গনা

“ইমার্জেন্সি” সিনেমার নতুন মুক্তির তারিখ ঘোষণা করলেন কঙ্গনা

আগামী ১৪ জুন প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে তাকে। গতকাল সকালে ইনস্টাগ্রামে “ইমার্জেন্সি” শিরোনামের সিনেমাটির নতুন মুক্তির তারিখ ঘোষণা করেছেন কঙ্গনা।

হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, সামাজিক মাধ্যমে নতুন একটি পোস্টার শেয়ার করে কঙ্গনা রানাওয়াত লিখেছেন, ভারতের অন্ধকার সময়ের গল্প বলবে “ইমার্জেন্সি”। সেই পোস্টারে সিনেমা মুক্তির তারিখ লেখা আছে।

তিনি শুধু অভিনয়ই করেননি, এই চলচ্চিত্র পরিচালনা ও প্রযোজনার দায়িত্বও পালন করেছেন কঙ্গনা। এর গল্প লিখেছেন, রীতেশ শাহ। এতে আরও অভিনয় করেছেন অনুপম খের, মিলিন্দ সোমন, মহিমা চৌধুরী, প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক ও শ্রেয়াস তালপা-ে।

এই চলচ্চিত্র নিয়ে কঙ্গনা বলছেন, “আমার সবচেয়ে উচ্চাভিলাষী প্রকল্প “ইমার্জেন্সি”। মণিকর্ণিকার পর এই নিয়ে দ্বিতীয়বার আমার ছবি পরিচালনায় আসা। আমাদের এই বড় বাজেটের পিরিয়ড ড্রামার জন্য সেরা ভারতীয় এবং আন্তর্জাতিক প্রতিভা একত্র হয়ে কাজ করেছেন।”

এর আগে ২০২৩ সালের ২৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল ইমার্জেন্সির, তবে সময়সূচি পরিবর্তনের কারণে মুক্তি স্থগিত রাখা হয়েছিল। গত বছরে মুক্তি পেয়েছিল ছবির টিজার।

সিনেমাটিতে কঙ্গনাকে দেখা যাবে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে।

এদিকে কয়েক বছর ধরে বক্স অফিসে তেমন সুবিধা করতে পারছেন না বলিউড অভিনেত্রী কঙ্গনা। রেঙ্গুন থেকে শুরু করে ‘মণিকর্ণিকা’, “থালাভি”, “পাঙ্গা”, “ধাকাড়” ব্যর্থ হওয়ার পর অভিনেত্রীর সবচেয়ে বড় তুরুপের তাস এখন মুক্তি প্রতীক্ষিত সিনেমা “ইমার্জেন্সি”।