সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৫:৪৬:৩২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

বাবাকে খাবার দিয়ে ফেরা হলো না ছোট্ট সাকিমের

বাবাকে খাবার দিয়ে ফেরা হলো না ছোট্ট সাকিমের

কুষ্টিয়ার দৌলতপুরে বাবার জন্য খাবার পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে ইটভর্তি ট্রলির ধাক্কায় সাকিম হোসেন (১২) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত সাকিম দৌলতপুর উপজেলার শালিমপুর গ্রামের আকবর মণ্ডলের ছেলে এবং তারাগুনিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
 

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের মথুরাপুর ইউনিয়নের কৈপাল হিসনাপাড়া মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পরপরই ট্রলিচালক পালিয়ে গেলেও তার এক সহযোগীকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে। তবে ঘাতক ট্রলিটিকে জব্দ করা হয়েছে।
 

তারাগুনিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, "সাকিম মেধাবী ছাত্র ছিল। এ ধরনের দুর্ঘটনা খুবই হৃদয়বিদারক। সড়কে অবৈধ যানবাহনের কারণে এমন প্রতিভাবান শিশুদের প্রাণ দিতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।"
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবার জন্য খাবার দিয়ে সাকিম সাইকেল চালিয়ে বাড়ির পথে ফিরছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ইটভর্তি ট্রলি তাকে ধাক্কা দেয়। ধাক্কার ফলে সাকিম সাইকেল থেকে ছিটকে পড়ে গেলে ট্রলির চাকা তার শরীরের ওপর দিয়ে চলে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা কুষ্টিয়া-প্রাগপুর সড়ক অবরোধ করলে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন জানান, "মাথায় গুরুতর আঘাতের কারণেই শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।"
 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, "দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও তার এক সহযোগীকে আটক করা হয়েছে। ঘাতক ট্রলিটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।"