সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৪:৩২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শাকিবের সঙ্গে কে এই মার্কিন অভিনেত্রী?

শাকিবের সঙ্গে কে এই মার্কিন অভিনেত্রী?

প্রথমবারের মতো মার্কিন অভিনেত্রী কোর্টনি কফির সঙ্গে জুটি বেঁধে ‘রাজকুমার’ সিনেমায় কাজ করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। আসন্ন ঈদেই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি।  
 

এরই মধ্যে শাকিবের সঙ্গে দেখা মিলল আরও এক মার্কিন অভিনেত্রীর। যিনি কোর্টনি কফির চেয়েও বেশি পরিচিত মার্কিন মহলে। তার নাম কেলসি নটেজ! লাস্যময়ী আমেরিকান মডেল ও অভিনেত্রী তিনি। 

 

পৃথিবীর অন্যতম সৌন্দর্য্যে মোড়ানো দ্বীপ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাহামা দ্বীপপুঞ্জ। আটলান্টিক মহাসাগরের তীরবর্তী এই দ্বীপে এবার বিজ্ঞাপনের শুটিং করলেন শাকিব। সেখানে তার সঙ্গে দেখা যাবে কেইলিকে।

 

এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন ইফতেখার চৌধুরী। তিনি জানান, হাওয়াই এবং বাহামা এই দুটি দ্বীপ টার্গেট করেছিলাম। পরে বাহামা কনফার্ম হয়। বিজ্ঞাপনটি শাকিব খানের কোম্পানি অথেনটিক কসমেটিকস প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের পণ্য লিলি সাবানের। প্রচারে বৈচিত্র্য ও নজর কাড়তে শাকিবকে নতুনভাবে হাজির করা হচ্ছে।