মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৭:১৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

চাঁপাইনবাবগঞ্জে ১৭০ তম সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে  বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা 

চাঁপাইনবাবগঞ্জে ১৭০ তম সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে  বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা 

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-

 

৩০ শে জুন সোমবার  চাঁপাইনবাবগঞ্জের আতাহার যুগী ডাইং এ " আমরা দুরন্ত, হতে চাই মুক্ত, আমরা আনব, নতুন দিগন্ত " এই প্রতিবাদী ও প্রেরণাদায়ী স্লোগান কে সামনে রেখে আজ পালিত হল ১৭০ তম মহান সাঁওতাল বিদ্রোহ দিবস। দিনটি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মাঝি এবং পরগনা পরিষদের নেতৃবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য র্যালী আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। 
 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সমাজসেবা অফিসার জনাব কাঞ্চন কুমার দাস, আরো উপস্থিত ছিলেন স্থানীয় সম্প্রদায়ের বিশিষ্ট নেতৃবৃন্দ, তরুণ - তরুণী, নারী, শিশু ও প্রবীণরা। আয়োজিত অনুষ্ঠান মালায় উঠে আসে সাঁওতাল জনগোষ্ঠীর গৌরব উজ্জ্বল ইতিহাস, তাদের সংগ্রামী ঐতিহ্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্য। 
 

আলোচনা সভায় বক্তারা বলেন ১৮৫৫ সালের এই দিনে সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর নেতৃত্বে সাঁওতালেরা যে বিদ্রেহ শুরু করেছিল তা কেবল সংগ্রাম নয়, ছিল একটি জাতির মর্যাদা রক্ষার লড়াই। আজও সেই চেতনা আমাদের উজ্জীবিত করে। 
 

অনুষ্ঠানে স্থানীয় শিশু কিশোররা পরিবেশন করে ঐতিহ্যবাহী সাঁওতালি গান ও নৃত্য। এতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ। 
 

অনুষ্ঠানের সহযোগিতা করেন এস আই এল ইন্টারন্যাশনাল বাংলাদেশ, যারা দীর্ঘদিন ধরে আদিবাসী ভাষা, সংস্কৃতি ও শিক্ষা উন্নয়নে কাজ করে আসছে। 
 

অনুষ্ঠানের মাধ্যমে উপস্থিত সকলেই অঙ্গীকার করেন সাঁওতাল জনগোষ্ঠীর মর্যাদা ভাষা ও সংস্কৃতি  রক্ষায় সবাই একসাথে কাজ করে যাবেন।