সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৬:১২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

কুড়িগ্রামে ছ’মিলের করাতে দুভাগ শ্রমিকের দেহ

কুড়িগ্রামে ছ’মিলের করাতে দুভাগ শ্রমিকের দেহ

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রামে ছ’মিলের করাতে দুভাগ শ্রমিকের দেহ



 

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় স’মিলের করাতে গাছ কাটতে গিয়ে করাতে কাটা পড়ে শুকুর আলী (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
 

সোমবার (১৪ জুলাই) রাতে ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চরগোরকমন্ডল আনন্দ বাজার সংলগ্ন আয়নালের 'স' মিলে এ ঘটনা ঘটে। নিহত শুকুর আলী ওই এলাকার দবির উদ্দিনের ছেলে এবং 'স' মিলের মালিক আয়নাল হক ভগ্নীপতি বলে জানা গেছে।
 

জানা গেছে, সোমবার বিকেলে অন্যান্য শ্রমিকদের সঙ্গে মিলে কাঠ ফাঁড়াই করছিলেন শুকুর আলী। এ সময় হঠাৎ একটি ফাড়াই কাঠ ছুটে এসে মিস্ত্রি শুকুর আলীকে আঘাত করে। ছুটে আসা কাঠের ধাক্কা সামাল দিতে না পেরে 'স’ মিলের করাতের উপর পড়ে যান তিনি। এতে তার বাম কাঁধ মুহূর্তেই দেহ থেকে আলাদা হয়ে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

সোমবার রাত সাড়ে ৮টার দিকে চরগোরকমন্ডল ওয়ার্ডের ইউপি সদস্য আয়াজ উদ্দিন জানান, 'স' মিলে কাঠ ফাঁড়াই করার সময় করাতের উপর পড়ে ওই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
 

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা এস আই মঞ্জুরুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।