সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০২:১৬:৫৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

মির্জাপুর থানার এএসআইকে দায়িত্বে অবহেলার কারণে সাময়িক বরখাস্ত

মির্জাপুর থানার এএসআইকে দায়িত্বে অবহেলার কারণে সাময়িক বরখাস্ত

সোহাগ আহম্মেদ,বিশেষ প্রতিনিধি (টাঙ্গাইল):-

 

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাজশাহীগামী যাত্রীবাহী বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে মির্জাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আতিকুজ্জামানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
 

শনিবার দুপুরে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
 

এ ঘটনায় জানা যায়, ১৮ ফেব্রুয়ারি ভোর রাতে ভুক্তভোগী কয়েকজন বাসযাত্রী মির্জাপুর থানায় এসে বাসে ডাকাতির বিষয়ে ডিউটি অফিসারকে অবহিত করেন। তবে, কয়েক মিনিট পর তারা চলে গেলেও ডিউটি অফিসার তাদের নাম, ঠিকানা কিংবা মোবাইল নম্বরসহ কোনো তথ্যই সংগ্রহ করেননি। ফলে ঘটনার তিন দিন পর ভুক্তভোগীদের মামলা নিতে হয়।
 

এ ঘটনার পর গত শুক্রবার টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান এএসআই আতিকুজ্জামানকে সাময়িকভাবে বরখাস্ত করেন। রাতেই তাকে মির্জাপুর থানা থেকে প্রত্যাহার করা হয় বলে জানা গেছে।