রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ১০:১১:১৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

ঢাকা প্রেস নিউজ

 

কোটা সংস্কার দাবিতে চলমান আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। একইসঙ্গে, আন্দোলনের ৬ জন সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চাওয়া হয়েছে।
 

সোমবার (২৯ জুলাই), বিচারপতি খুরশীদ আলম সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আইনজীবী মানজুর আল মতিন প্রীতম ও আইনুন্নাহার সিদ্দিকা লিপি এই রিট দায়ের করেন। রিটের শুনানির জন্য দুপুর ১২টার দিকে নির্ধারিত ছিল।
 

অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। দাবির সমর্থনে সারাদেশে সোমবার বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।