বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ১১:০৪:১২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

কারামুক্তির পর সংবর্ধনায় আজহারুল ইসলাম, ধন্যবাদ জানালেন ‘জুলাই আন্দোলন’-এর নেতাকর্মীদের

কারামুক্তির পর সংবর্ধনায় আজহারুল ইসলাম, ধন্যবাদ জানালেন ‘জুলাই আন্দোলন’-এর নেতাকর্মীদের

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম দীর্ঘ প্রায় ১৪ বছর পর কারামুক্ত হয়েছেন। বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিয়াক ব্লক থেকে মুক্তি পাওয়ার পরই তিনি শাহবাগ মোড়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।
 

সেখানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে আজহার বলেন, “আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন।” তিনি দাবি করেন, তার মুক্তির পথ তৈরি হয়েছে গত বছরের ‘জুলাই আন্দোলন’ বা ‘জুলাই অভ্যুত্থান’-এর মাধ্যমে। “৩৬ জুলাই বা ৫ আগস্টের মহাবিপ্লবী তরুণদের প্রতি আমি কৃতজ্ঞ। ছাত্রসমাজ রাজপথে রক্ত ঝরিয়ে ফ্যাসিস্ট সরকারের পতনের পথ সুগম করেছে,”—বলেন তিনি।
 

উল্লেখ্য, ২০১২ সালের ২২ আগস্ট গ্রেপ্তার হওয়া আজহারুল ইসলামকে ২০১৪ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। তবে সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ মঙ্গলবার তাকে সকল অভিযোগ থেকে খালাস দেন।
 

শাহবাগ মোড়ে স্থাপিত অস্থায়ী মঞ্চে আয়োজিত সংবর্ধনায় আজহার বলেন, “আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমাদের মহান আদালতকে। তারা আজ সত্যিকারের ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছেন। অতীতে আদালত ব্যবহৃত হয়েছে, কিন্তু এখন তা জনগণের আশার প্রতীক হয়ে উঠেছে।”
 

তিনি দেশের সেনাবাহিনীর ভূমিকাকেও স্বীকৃতি দিয়ে বলেন, “তারা জনগণের পক্ষ নিয়েছেন বলেই আজ এই পরিবর্তন সম্ভব হয়েছে।”
 

কারাবন্দি অবস্থায় নিহত দলের নেতাদের স্মরণ করে আজহার বলেন, “আমার অনেক সহযোদ্ধাকে অন্যায়ভাবে ‘জুডিশিয়াল কিলিং’-এর মাধ্যমে হত্যা করা হয়েছে। আমি তাদের আত্মত্যাগের বিচার চাই।”
 

কারামুক্তির পর জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরসহ দলের শীর্ষ নেতারা ফুল দিয়ে আজহারকে অভ্যর্থনা জানান। সকাল থেকেই হাসপাতালে ও শাহবাগ এলাকায় দলীয় কর্মীদের সরব উপস্থিতি লক্ষ করা যায়।