সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০১:২৬:১১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

রাজধানীর যাত্রাবাড়ীতে পুকুরে ভাসছিল অজ্ঞাত কিশোরের মরদেহ

রাজধানীর যাত্রাবাড়ীতে পুকুরে ভাসছিল অজ্ঞাত কিশোরের মরদেহ

রাজধানীর যাত্রাবাড়ীতে পুকুরে ভাসছিল অজ্ঞাত কিশোরের মরদেহ
ঢাকা প্রেস নিউজ



রাজধানীর যাত্রাবাড়ী থানার কাঠেরপুল এলাকার একটি মাদ্রাসা ও এতিমখানার পুকুর থেকে আজ শুক্রবার (১২ জুলাই) বিকেলে অজ্ঞাত পরিচয়ের এক কিশোরের (১৬) ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

স্থানীয়রা বিকেলে পুকুরে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পুকুর থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করে।
 

মরদেহ উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ জানান, মৃত কিশোরের পরনে কালো প্যান্ট ছিল। তার সার্বিক শরীরে কোন দাগ-ছিদ্র নেই। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
 

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।