সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৩:৪২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

৬৫ শতাংশ অর্থ সাশ্রয় করতে পেরেছি ‘এপিএর মাধ্যমে

৬৫ শতাংশ অর্থ সাশ্রয় করতে পেরেছি ‘এপিএর মাধ্যমে

বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির (এপিএ) মাধ্যমে ব্যাপকভাবে অর্থ সাশ্রয় করা গেছে বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন।রোববার (৯ জুন) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ও দপ্তর/সংস্থার ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই এবং ২০২২-২৩ অর্থবছরের এপিএ বাস্তবায়নে সম্মাননা প্রদান অনুষ্ঠানে মন্ত্রী এ কথা জানান।

 

তিনি বলেন, এপিএর মাধ্যমে আমরা যেমন সময় কমাতে পেরেছি কর্মসম্পাদন করার ক্ষেত্রে, একইসঙ্গে ব্যাপকভাবে অর্থ সাশ্রয় করতে পেরেছি। আমরা ৬৫ শতাংশ অর্থ সাশ্রয় করতে পেরেছি। সময়ও সাশ্রয় করতে পেরেছি। এর মধ্য দিয়ে আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে সরকার পরিচালনার ক্ষেত্রে কাজ করতে পারছি। এজন্য গত ১৫ বছরে শেখ হাসিনার সরকারের সময়ে এত ব্যাপক অর্জন দেশের জন্য। এটি সরকার পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে, বলেন তিনি। 

 

মন্ত্রী বলেন, এপিএর মাধ্যমে আমরা আমাদের কর্মকাণ্ডকে গতিশীল করতে পেরেছি। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ কি কি কাজ আমরা করব সেই তালিকা করা, কীভাবে করব সেই কর্মপন্থাও নির্ধারণ করা হয়। তিনি বলেন, আজকে যে চুক্তি সম্পাদন হতে যাচ্ছে আশা করি তা বাস্তবায়নের মাধ্যমে আমরা ভবিষ্যতে অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে তুলনামূলকভাবে ভালো অবস্থানে থাকব।

 

পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন আটটি দপ্তর-সংস্থার সঙ্গে এপিএ চুক্তি সই হয়। দপ্তর-সংস্থাগুলোর পক্ষে দপ্তর-সংস্থাগুলোর প্রধান এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী এপিএ চুক্তিতে সই করেন।