সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৭:২১:০০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

ডিএমপির মোহাম্মদপুর ও শাহআলী থানার ওসি বদলি!

ডিএমপির মোহাম্মদপুর ও শাহআলী থানার ওসি বদলি!

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

 

ডিএমপি হেডকোয়ার্টার্স থেকে জারি করা আদেশে জানানো হয়, মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী ইফতেখার হাসানকে গোয়েন্দা বিভাগে (ডিবি) বদলি করা হয়েছে।

 

এ ছাড়া শাহআলী থানার ওসি মো. রফিক আহমেদকে মোহাম্মদপুর থানার নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অপরদিকে, পরিবহন বিভাগের পুলিশ পরিদর্শক (নি.) মোহাম্মদ গোলাম আজমকে শাহআলী থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

রবিবার (২৪ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি স্বাক্ষরিত এক অফিস আদেশে এ রদবদল কার্যকর করা হয়।