মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৪:৩২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রামায়ণ জড়িয়ে সীতা রূপী কৃতি বিতর্কিত

রামায়ণ জড়িয়ে  সীতা রূপী কৃতি বিতর্কিত

রাত পোহালেই প্রেক্ষাগৃহে আসছে ভারতীয় সিনেমা ‘আদিপুরুষ’। তার আগে শেষ সময়ের প্রচারণা নিয়ে ব্যাস্ত কলাকুশলীরা । এরই মধ্যে রামায়ণ জড়িয়ে সীতা রূপে অভিনেত্রী কৃতি শ্যাননের ছবি-ভিডিও প্রকাশ্যে আসতেই ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে  ।

সংবাদ মাধ্যম এবিপি এর প্রতিবেদন অনুযায়ী, কৃতী স্যাননের পোশাক নিয়ে আপত্তি তুলেছে  নেটদুয়িার তথাকথিত ‘ধার্মিক’ নীতিপুলিশেরা। তাদের দাবি, রামায়ণ কাহিনি গায়ে জড়িয়ে হিন্দু সংস্কৃতি ও দেবতাদের অপমান করেছেন কৃতি। 

জানা যায়, হিন্দু পুরাণ এবং দেশের সংস্কৃতি, ঐতিহ্যর কথা মাথায় রেখে অভিনেত্রী এক বিশেষ ডিজাইনের ওড়না পরেছিলেন। সাধ করে পোশাকশিল্পী যার নাম রেখেছেন- ‘অযোধ্যা টেলস’। বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, ‘অযোধ্যার কাহিনী’। আর এরজন্যই নেটিজেনদের রোষানলে পড়তে হল অভিনেত্রীকে।


কৃতি শ্যাননের পুরো ওড়না জুড়ে রাম-সীতা। রামায়ণ-এর নানা টুকরো টুকরো কাহিনি তুলে ধরা হয়েছে রং-বেরঙের সুতো দিয়ে নকশা কেটে। যে ওড়না দেখে তেলেবেগুনে জ্বলে উঠেছেন উগ্র হিন্দুত্ববাদীদের একাংশ, তা ডিজাইন করতে কিন্তু কালঘাম ছুটেছিল কারিগরদের। ২ বছর ধরে এই ‘অযোধ্যা টেলস’ ওড়না ডিজাইন করেছেন শাজা লাইফস্টাইল-এর ১০জন দক্ষ কারুশিল্পী। তার সঙ্গে পরনে বেইজ রঙের আনারকলি সালোয়ার ডিজাইন করা ‘সুকৃতী অ্যান্ড আকৃতি অফিশিয়াল’-এর। বুধবার ‘আদিপুরুষ’-এর সীতার গায়ে সেই ওড়না দেখেই হইচই করে উঠল নেটপাড়ার একাংশ।

কারও মন্তব্য, ‘আরে দেব-দেবীদের ছবি দিয়ে পোশাক পরার কোনও মানে হয়?’ কেউ বা আবার বলছেন, ‘ও বাবা, এর মধ্যে আদিপুরুষ-এর জন্য রাম-সীতা আঁকা ওড়নাও বানিয়ে নিলেন!’ কারও পরামর্শ, ‘ভগবানদের হৃদয়ে রাখুন। পোশাকে নয়।’

 ছবি ও ভিডিও তে ক্রিম রঙের আনারকলি শালের সঙ্গে ফুলহাতা কালামারি এমব্রয়ডারি করা পাটি বর্ডার, বিরাট ঘেরযুক্ত আনারকলি স্যুট এবং হ্যান্ড এমব্রয়ডারি করা স্কার্ট এর সঙ্গে একটি ম্যাচিং ওড়না সহ স্টেটমেন্ট কানের দুল, ব্রেসলেট, আংটি এবং চোকার নেকলেস সহ সোনার গহনা দিয়ে কৃতি সেজেছেন। এর সঙ্গে উইংড আইলাইনার, গোলাপী ঠোঁটের শেড, অন-ফ্লিক ভ্রু, এবং হালকা মেকআপে অপরূপা  লাগছে অভিনেত্রীকে।