মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৬:৫৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ-মালয়েশিয়ার যৌথ উদ্যোগ, আসিয়ানের মাধ্যমে যুক্ত হবে মিয়ানমার

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ-মালয়েশিয়ার যৌথ উদ্যোগ, আসিয়ানের মাধ্যমে যুক্ত হবে মিয়ানমার

দ্য স্টার

 

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করবে মালয়েশিয়া। এ লক্ষ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ান (ASEAN)-এর মাধ্যমে মিয়ানমারকেও আলোচনায় সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
 

সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানে-এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম এ তথ্য জানান। তিনি বলেন, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এ উদ্যোগ এগিয়ে নেওয়া হবে এবং রোহিঙ্গা শরণার্থীদের দুর্ভোগ লাঘবে বাংলাদেশ ও মালয়েশিয়া একসঙ্গে কাজ করবে।
 

মালয়েশিয়ার গণমাধ্যম দ্য স্টারের প্রতিবেদনে বলা হয়, সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম বলেন, আসিয়ানের মাধ্যমে মিয়ানমারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সংকটের অন্তত আংশিক সমাধানের পথ খোঁজা হবে।
 

তিনি আরও বলেন, বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম দিকের দেশগুলোর মধ্যে মালয়েশিয়া অন্যতম। সাম্প্রতিক জাতীয় নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানানো প্রথম দেশগুলোর মধ্যেও ছিল মালয়েশিয়া।
 

সংবাদ সম্মেলনে ফিলিস্তিন ও গাজা পরিস্থিতি নিয়েও দুই দেশের অভিন্ন অবস্থানের কথা তুলে ধরেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তিনি বলেন, গাজায় ইসরায়েলি আগ্রাসন ও মানবিক বিপর্যয়ের নিন্দা এবং উপসাগরীয় অঞ্চল ও ইরানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার বিষয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার অবস্থান এক।
 

এ সময় তারেক রহমানের পরিবারের সঙ্গে দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্কের কথাও স্মরণ করেন আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, “আমরা আপনাকে বৃহত্তর পরিবারের একজন সদস্য হিসেবে বিবেচনা করি। দুই দেশের এই বন্ধন ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে আশা করি।”