সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৫৮:১২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চট্টগ্রাম সিটির মডেল ওয়ার্ড হিসেবে জামালখান গড়ে তুলতে চাই: দিদারুল ইসলাম

চট্টগ্রাম সিটির মডেল ওয়ার্ড হিসেবে জামালখান গড়ে তুলতে চাই: দিদারুল ইসলাম

আবদুল হাকিম রানা:

 

 

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের রাজনৈতিক ও সামাজিক তৎপরতা বেড়েছে। নির্বাচন কমিশন (ইসি) স্থানীয় সরকার ও সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি শুরু করায় চট্টগ্রাম সিটি করপোরেশনের ২১ নম্বর জামালখান ওয়ার্ডেও নির্বাচনী আমেজ দেখা দিয়েছে। সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের মধ্যে বিএনপির ২১ নম্বর জামালখান ওয়ার্ডের সদস্য সচিব মো. দিদারুল ইসলাম নিজেকে জনসেবায় নিয়োজিত রেখে এলাকাবাসীর সমর্থন কামনা করছেন।

 

দিদারুল ইসলাম বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে জামালখানকে চট্টগ্রাম সিটির একটি পরিচ্ছন্ন, আধুনিক ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই হবে তাঁর প্রধান লক্ষ্য। তিনি বলেন, ওয়ার্ডের রাস্তা-ঘাট সংস্কার, জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ, আধুনিক নাগরিক সেবা এবং নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।

 

তিনি জানান, ছাত্রজীবন থেকেই জামালখান এলাকায় বসবাস করায় ওয়ার্ডের প্রতিটি অলিগলি ও মানুষের সমস্যা সম্পর্কে তিনি অবগত। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে। সরকারের সহযোগিতা এবং জনগণের সমর্থন পেলে ওয়ার্ডের দীর্ঘদিনের সমস্যাগুলোর স্থায়ী সমাধানে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

১৯৭৪ সালে চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁওয়ে জন্মগ্রহণ করেন মো. দিদারুল ইসলাম। তিনি ১৯৮৯ সালে পটিয়া রাহাত আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৯১ সালে পটিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে ১৯৯৩ সালে চট্টগ্রাম কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

 

ছাত্রজীবনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতিতে যুক্ত হন তিনি। পরবর্তীতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর কোতোয়ালী থানার সাধারণ সম্পাদক, মহানগর জাসাসের যুগ্ম সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির অধীন ২১ নম্বর জামালখান ওয়ার্ড বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

রাজনীতির পাশাপাশি তিনি একজন ব্যবসায়ী ও ঠিকাদার। নগরীর জিইসি এলাকায় তাঁর পরিচালিত ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও মানবকল্যাণমূলক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তিনি বাংলাদেশ দোকান মালিক সমিতির সাবেক সহ-সভাপতি, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ রোগী কল্যাণ সমিতি এবং লায়ন্স চক্ষু হাসপাতালের আজীবন সদস্য।

 

দিদারুল ইসলাম বলেন, রাজনীতির পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শীতবস্ত্র বিতরণ, চিকিৎসা সহায়তা এবং বিভিন্ন মানবিক উদ্যোগে অংশগ্রহণকে তিনি নিজের দায়িত্ব মনে করেন। এলাকার সব ধর্মের মানুষের সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনে অংশ নিয়ে সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে কাজ করে যাচ্ছেন।

 

তিনি আরও বলেন, অতীতে অনেক জনপ্রতিনিধি দায়িত্ব পালন করলেও জনগণের প্রত্যাশা পুরোপুরি পূরণ হয়নি। আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে জনগণ তাঁকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দিলে জামালখানকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব মডেল ওয়ার্ডে রূপান্তর করতে সর্বোচ্চ চেষ্টা করবেন।

 

এ লক্ষ্যে তিনি জামালখান ওয়ার্ডবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।