বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৮:২৪:১১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পছন্দের ইমরানকেই ভারপ্রাপ্ত সম্পাদক বানালেন সালাউদ্দিন

পছন্দের ইমরানকেই ভারপ্রাপ্ত সম্পাদক বানালেন সালাউদ্দিন

আর্থিক জালিয়াতির অভিযোগে ফিফা থেকে দুই বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন আবু নাঈম সোহাগ। তার নিষেধাজ্ঞার কারণে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন এত দিন প্রটোকল বিভাগে কাজ করা ইমরান হোসেন তুষার। আজ জরুরি সভা ডেকে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনে সভাপতি কাজী সালাউদ্দিন। 

ইমরানের সঙ্গে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হওয়ার দৌড়ে ছিলেন কম্পিটিশন ম্যানেজার জাবের বিন তাহের আনসারী, হেড অব ফিন্যান্স আবু হোসেন ও গ্রাসরুট ম্যানেজার হাসান মাহমুদ। তবে তাদের রেখে ইমরানকেই এ পদের জন্য বেছে নিয়েছেন ফুটবল ফেডারেশনের হর্তাকর্তারা।


কারণ সভাপতি কাজী সালাউদ্দিনের পছন্দের ব্যক্তি এই ইমরান। মূলত ইমরানকে সামনে রেখে পেছন থেকে কলকাঠি নাড়বেন নিষিদ্ধ হওয়া আবু নাঈম সোহাগ। তাকে ফুটবলের সঙ্গে রাখতেই এ সিদ্ধান্ত―ধারণা ফুটবলসংশ্লিষ্ট ব্যক্তিদের! তবে এমনটা হওয়ার সম্ভাবনা নেই, বলছেন কমিটির অনেকেই।

গত শুক্রবার এক বিবৃতিতে সোহাগের নিষেধাজ্ঞার খবর জানায় ফিফা। বাফুফে সাধারণ সম্পাদককে নিষিদ্ধ করার বার্তায় ফিফা তাদের ওয়েবসাইটে ৫১ পৃষ্ঠার যে প্রতিবেদন প্রকাশ করেছে, সেটিতে খেলোয়াড়দের পোশাক, ঘাস কাটার মেশিন কেনা থেকে শুরু করে নারী দলের পেছনে খরচ কিংবা ক্লাবগুলোকে দেওয়া অনুদানেও দুর্নীতির তথ্য-উপাত্ত দেওয়া হয়েছে।