সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৯:৩৮:০৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

কুড়িগ্রামে মাদকবিরোধী অভিযানে ৫০ ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে মাদকবিরোধী অভিযানে ৫০ ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


২৮ জুন ২০২৪: কুড়িগ্রাম জেলার রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম গত রাত যাদুরচর ইউনিয়নের গোলাবাড়ী গ্রাম থেকে একজন মাদক কারবারিকে ৫০ টি ইয়াবাসহ গ্রেফতার করেছে।

 

গ্রেফতারকৃত মোঃ আফজাল হোসেন (৩৫), একই গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
 

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন জানিয়েছেন, "মাদক নির্মূলে আমাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।"
 

কুড়িগ্রাম জেলা পুলিশ সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে এবং জনগণের নিরাপত্তায় কাজ করে যাচ্ছে।
 

এই ঘটনা কুড়িগ্রাম জেলায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। পুলিশ আশা করছে যে এই অভিযানের মাধ্যমে মাদক কারবারীদের বিরুদ্ধে জেঁটে দাঁড়াতে এবং এলাকায় মাদকের প্রবাহ কমাতে সাহায্য করবে।