সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ১২:৩৬:০৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

গাইবান্ধায় এনজিও নেটওয়ার্কের আহ্বায়ক কমিটি গঠন

গাইবান্ধায় এনজিও নেটওয়ার্কের আহ্বায়ক কমিটি গঠন

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন, স্টাফ রিপোর্টার:-



গাইবান্ধা জেলায় কর্মরত এনজিও প্রতিষ্ঠানগুলোকে নিয়ে ‘গাইবান্ধা এনজিও নেটওয়ার্ক (GNN) নামে একটি সংগঠনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 

 

১৩ জুলাই শনিবার বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিআরএস-এর প্রধান কার্যালয়ে কেক কেটে জেলায় কর্মরত প্রায় ৫০টি এনজিও প্রতিনিধির উপস্থিতিতে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। 

 

কমিটিতে এসডিআরএস-এর নির্বাহী পরিচালক মো. গোলাম মোস্তফাকে আহ্বায়ক এবং এসএমএস-এর নির্বাহী পরিচালক মোরশেদুর রহমান খাঁন ও জিআরডিএফ-এর নির্বাহী প্রধান আছাদুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

 

 উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে এসকেএস ফাউন্ডেশনের নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটন এবং গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) নির্বাহী প্রধান এম আবদুস্ সালামকে।

 

আহ্বায়ক কমিটির বাকী সদস্যরা হলেন- এসএইচআইডব্লিউএস-এর সভাপতি ড. শফিউল ইসলাম ভুঁইয়া, পল্লী আগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক সুরুজ হক লিটন, ডব্লিউডিপির নির্বাহী প্রধান ফরিদ আহাম্মেদ, প্রয়াস মহিলা সংস্থার সভাপতি মাহমুদা পারুল, তরনী গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এ. কে. এম আমিরুল ইসলাম, কান্ডারী মহিলা উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক সাজেদা খাতুন কল্পনা, জিকেএস গাইবান্ধার নির্বাহী পরিচালক দেলওয়ার হোসেন, এসকেএস ফাউন্ডেশনের আশরাফুল আলম এবং গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) আফতাব হোসেন।