মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ এ ০৩:১১:৫২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

বিকেলে অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসছেন আন্দোলনকারীরা

বিকেলে অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসছেন আন্দোলনকারীরা

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার ঐক্য পরিষদের ডাকা পূর্ণাঙ্গ শাটডাউনের মধ্যে আজ রোববার (২৯ জুন) বিকেল ৪টায় আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল বৈঠকে বসছে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে।
 

এর আগে সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দ্বিতীয় দিনের মতো চলছে এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের ‘কমপ্লিট শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি। সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। তবে শনিবারের তুলনায় আজ কিছুটা শিথিলতা দেখা গেছে—পরিচয়পত্র দেখিয়ে অনেক কর্মকর্তা ভবনে প্রবেশ করতে পেরেছেন।
 

রাজস্ব ভবনের আশপাশে আগের মতোই কঠোর নিরাপত্তা ব্যবস্থা বলবৎ রয়েছে। র‍্যাব, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড ও আনসার সদস্যরা আজও দায়িত্ব পালন করছেন, যদিও নিরাপত্তা বাহিনীর উপস্থিতি শনিবারের তুলনায় কিছুটা কম। আন্দোলনকারীদের অনেককে আজ রাজস্ব ভবনের মূল ফটকের ভেতরে বটতলা চত্বরে অবস্থান নিতে দেখা গেছে।
 

এর আগে শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ জানায়, এনবিআর চেয়ারম্যানের অপসারণ না হওয়া পর্যন্ত শাটডাউন কর্মসূচি চলবে। পরিষদের নেতারা জানান, সরকার চাইলে তারা আলোচনায় প্রস্তুত, তবে সেই আলোচনার পূর্বশর্ত হিসেবে চেয়ারম্যানের অপসারণকে অপরিহার্য বলে উল্লেখ করেন।
 

আন্দোলনকারীদের অভিযোগ, বর্তমান চেয়ারম্যান রাজস্ব খাতের কাঙ্ক্ষিত সংস্কারে কর্মকর্তা-কর্মচারীদের কোনো গুরুত্ব দিচ্ছেন না, বরং আন্দোলন দমনে প্রশাসনিক শক্তি ব্যবহার করছেন।