মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৭:০৫:০২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

লিঙ্গ পরিবর্তন নিষিদ্ধ ঘোষণা করেছে রাশিয়া

লিঙ্গ পরিবর্তন নিষিদ্ধ ঘোষণা করেছে রাশিয়া

মানুষের লিঙ্গ পরিবর্তন নিষিদ্ধ ঘোষণা করেছে রাশিয়ায়। সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাপ্তরিকভাবে ও চিকিৎসার মাধ্যমে শারীরিক পরিবর্তন ঘটিয়ে লিঙ্গ পরিবর্তন নিষিদ্ধ করার আইনে সই করেন। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদধ্যম দ্য গার্ডিয়ান।

নতুন এই আইনের বিলটি আগে রাশিয়ার পার্লামেন্টের দুই কক্ষেই পাশ হয়। পরে দেশের প্রেসিডেন্ট বিলটিতে সই করার পর তা আইনে পরিণত হলো। 

এই আইন অনুসারে লিঙ্গ পরিবর্তনের উদ্দেশ্যে অস্ত্রোপচার এবং সরকারি নথিপত্র ও পাবলিক রেকর্ডে লিঙ্গ পরিবর্তন নিষিদ্ধ। তবে জন্মগত শারীরিক ত্রুটির চিকিত্সার ক্ষেত্রে এ আইন শিথিলযোগ্য। 


তাছাড়া, এই আইন অনুসারে বিবাহিত কোনো দম্পতির যে কোনো একজন লিঙ্গ পরিবর্তন করলে, বিয়ে বাতিল হয়ে যাবে। এমনকি লিঙ্গ পরিবর্তনকারী ব্যক্তিরা পালক বা দত্তক পিতা-মাতা হতে পারবেন না। ঐতিহ্যগত মূল্যবোধ রক্ষায় ক্রেমলিনের ‘ধর্মযুদ্ধ’ থেকে এ নিষেধাজ্ঞার সূত্রপাত বলে ধারণা। 

রাশিয়া বলছে, পশ্চিমের পরিবারবিরোধী আদর্শ থেকে রাশিয়াকে রক্ষা করবে এ আইন। রুশ আইনপ্রণেতাদের কেউ কেউ লিঙ্গ রূপান্তরকে ‘বিশুদ্ধ শয়তানি’ হিসেবে আখ্যা দিয়েছেন। প্রায় এক দশক আগে রাশিয়ায় এলজিবিটিকিউ (প্লাস) সম্প্রদায়ের ওপর কড়াকড়ির সূত্রপাত হয়। 

তখন রুশ অর্থোডক্স চার্চের নীতি অনুসরণ করে ঐতিহ্যগত পারিবারিক মূল্যবোধ রক্ষার ওপর জোর ঘোষণা দেন প্রেসিডেন্ট পুতিন। ২০১৩ সালে অপ্রাপ্তবয়স্কদের মধ্যে সব ধরনের অপ্রচলিত যৌন সম্পর্কের প্রকাশ্য সমর্থন নিষিদ্ধ করে ক্রেমলিন নতুন আইন চালু করে।