বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৬:৫৮:২০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

চট্টগ্রামে পাহাড় কাটা ও ধ্বংস প্রতিরোধে জোন কমিটির সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে পাহাড় কাটা ও ধ্বংস প্রতিরোধে জোন কমিটির সভা অনুষ্ঠিত

হোসেন বাবলা (চট্টগ্রাম):-

 

চট্টগ্রাম মহানগর এলাকার পাহাড়সমূহ কাটা ও ধ্বস প্রতিরোধে গঠিত জোন কমিটির কার্যক্রম সংক্রান্ত আলোচনা সভা ২২ জুন, রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
 

বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট  ও জেলা প্রশাসক মিসেস ফরিদা খানমের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিতব্য  উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)  সাদি উর রহিম জাদিদ , মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার,উপ পুলিশ কমিশনার সহ জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ,পরিবেশ বাদী সংগঠনের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
 

বক্তারা বলেন,পরিবেশের ভারসাম্য বজায় রাখতে শহরের কোন অংশেই পাহাড় কাটা ও ধংস করে কোন স্থাপনা অথবা পরিবেশ দূষণ রোধে সবাই কে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।