সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:২৪:২৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটে তিন সাবেক টাইগার!

বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটে তিন সাবেক টাইগার!

হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের কোচ হিসেবে সাবেক তিন টাইগার ক্রিকেটারকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিয়োগ পাওয়া তিন ক্রিকেটার হলেন সাবেক অধিনায়ক রাজিন সালেহ, তুষার ইমরান ও তারেক আজিজ। মঙ্গলবার (২ জুলাই) সবশেষ বোর্ডের পরিচালনা পর্ষদের সবশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

বাংলাদেশের সাবেক অধিনায়ক রাজিন সালেহকে তিন মাসের জন্য চুক্তি করেছে বিসিবি। মূলত ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। ইতিমধ্যে রাজশাহীতে বিসিবি হাই-পারফরম্যান্স বিভাগে দায়িত্ব পালন করছেন সাবেক এই ক্রিকেটার। আসন্ন অস্ট্রেলিয়া সফরের এইচপি দলের সঙ্গে যাবেন তিনি।


জাতীয় দলের সাবেক ওপেনার তুষার ইমরানকে ব্যাটিং কোচ এবং তারেক আজিজকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। গত দুই বিপিএলেই কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তুষার ইমরানের। দেশের ঘরোয়া ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান করার রেকর্ড আছে তুষারের নামের পাশে। তারেক আজিজ ও তুষার ইমরান দুজনই শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচের দায়িত্ব পালন করেছেন। এবার তারা যুক্ত হলেন বিসিবির কোচিং প্যানেলে।