মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৫:৫০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

একসঙ্গে পর্দায় ৩২ বছর পর রজনীকান্ত-অমিতাভ

একসঙ্গে পর্দায় ৩২ বছর পর রজনীকান্ত-অমিতাভ

ভারতীয় সিনেমার জগতের দুই কিংবদন্তি তারকা রজনীকান্ত এবং অমিতাভ বচ্চন আবার বড় পর্দায় একত্রিত হতে চলেছেন। ‘হাম’, ‘আন্ধা কানুন’ এবং ‘গ্রেফতার’-এর মতো চলচ্চিত্রে পর্দা ভাগ করা দুজনকে প্রায় ৩২ বছর পর একসঙ্গে দেখা যাবে। শোনা যাচ্ছে, রজনীকান্তের আসন্ন চলচ্চিত্রে দুই কিংবদন্তি এক পর্দায় আসতে যাচ্ছেন। 

রজনীকান্ত সম্প্রতি জেলারের শুটিং শিডিউল শেষ করেছেন এবং লাল সালামের কাজ করছেন।


দুটি সিনেমার পর  তাকে ‘জয় ভীম’ খ্যাত পরিচালক টিজে জ্ঞানভেলের সঙ্গে তার আসন্ন চলচ্চিত্রে কাজ করতে দেখা যাবে। এখনো শিরোনাম প্রকাশ না হওয়া প্রজেক্টটি ‘থালাইভা ১৭০’ হিসেবেই শুরু হতে যাচ্ছে। এটি রজনীকান্তের ১৭০তম চলচ্চিত্র। 

সিনেমাটির সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র ইন্ডিয়া টুডে’কে জানিয়েছে, ফিল্মটি প্রযোজনা করবে লাইকা প্রোডাকশন।

প্রায় ৩২ বছর পর দুটি বড় হাত একত্রে মিলবে। রিপোর্ট অনুযায়ী, রজনীকান্ত অভিনীত সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অমিতাভ বচ্চন। এর আগে খবর ছড়িয়ে পড়েছিল যে এই চরিত্রটি পোন্নিয়ান সেলভান অভিনেতা চিয়ান বিক্রমকে দেওয়া হয়েছিল।


আশা করা হচ্ছে যে এই বছরের শেষের দিকে সিনেমাটির শুটিং শুরু হতে পারে। তখনই একসঙ্গে সেটে হাজির থাকবেন দুই মহাতারকা।

সম্প্রতি রজনীকান্ত তার আসন্ন চলচ্চিত্র ‘জেলার’-এর শুটিং শেষ করেছেন। কিংবদন্তি অভিনেতাকে সিনেমাটিতে জেলার মুথুভেল পান্ডিয়ানের ভূমিকায় দেখা যাবে। তারকাখচিত সিনেমাটিতে আরো অভিনয় করছেন প্রিয়াঙ্কা মোহন, শিব রাজকুমার, জ্যাকি শ্রফ, রামায়া কৃষ্ণান, যোগী বাবু, বসন্ত রবি, বিনায়কানের মতো তারকা। এছাড়া মালায়লাম অভিনেতা মোহনলালকেও সিনেমাটিতে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে।