মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৬:৫৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গণতন্ত্র শক্তিশালী করতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

গণতন্ত্র শক্তিশালী করতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

যশোর প্রতিনিধি:

 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, গণতন্ত্রের সৌন্দর্য হলো পরমতসহিষ্ণুতা। গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যম দায়িত্বশীলভাবে কাজ করলে দেশ এগিয়ে যাবে।
 

শনিবার (১১টা) যশোরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত মাল্টিমিডিয়া, ফ্যাক্টচেক ও এআই ব্যবহার বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 

প্রতিমন্ত্রী আরও বলেন, অতীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবার সবচেয়ে বেশি গণমাধ্যমে অপপ্রচারের শিকার হয়েছেন। তবে তিনি প্রতিশোধ না নিয়ে বরং সহিষ্ণুতার পরিচয় দিয়েছেন।
 

তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনামলে অনেক গণমাধ্যমকর্মীকে মিথ্যা সংবাদ লিখতে বাধ্য করা হয়েছিল। তাই রাজনৈতিক কোনো পক্ষকে খুশি করতে নয়, বরং সঠিক তথ্য যাচাই করে সত্য সংবাদ পরিবেশন করার আহ্বান জানান তিনি।
 

মাদক ও সন্ত্রাস দমনে প্রশাসন ও গণমাধ্যমের যৌথ ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, কারা এসব কর্মকাণ্ডে জড়িত—তা রাজনৈতিকভাবে না দেখে পেশাদার সোর্স ও অনুসন্ধানের মাধ্যমে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।
 

যশোর প্রেস ক্লাবের সভাপতি যশোর প্রেস ক্লাব এর সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা আইনজীবী সমিতি এর সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক ও দৈনিক লোকসমাজ এর প্রকাশক শান্তুনু ইসলাম সুমিত।
 

প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য দেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান।
 

তিনদিনব্যাপী এ প্রশিক্ষণে জেলা ও উপজেলার মোট ৭০ জন গণমাধ্যমকর্মী অংশ নিচ্ছেন।