বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৭:২৯:৪২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সরাসরি চুক্তিতে এলপিএলে সাকিব

সরাসরি চুক্তিতে এলপিএলে সাকিব

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইঝি লিগগুলোতে বেশ ভালো কদর রয়েছে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের। সেই ধারাবাহিকতাতেই এবার শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএলে) নাম লিখিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সরাসরি চুক্তিতে সাকিবকে দলে নিয়েছে গল গ্ল্যাডিয়েটর্স। 

লঙ্কান সংবাদ মাধ্যম থেকে পাওয়া তথ্যে জানা যায়, এবার এলপিএলের আসরে সব মিলিয়ে পাঁচটি দল অংশ  নেবে। সাকিবসহ আরও কয়েকজন টাইগার ক্রিকেটারের নামও এবার তোলা হয় টুর্নামেন্টের ড্রাফটে।  


এবারের এলপিএলের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১১ জুন। তবে তার আগেই সবগুলো দল সরাসরি চুক্তিতে বড় তারকাদের দলে ভেড়াতে ব্যস্ত হয়ে পড়েছে। ঠিক সেভাবেই টাইগার অলরাউন্ডারকে দলে টেনেছে গল ফ্র্যাঞ্চাইঝি। 

এদিকে, পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে দলে ভিড়িয়েছে কলম্বো স্ট্রাইকার্স। আফ্রিকান হার্ড হিটার ডেভিড মিলারকে দলে নিয়েছে ঝাফনা কিংস। লঙ্কান তারকা ওয়ানিন্দু হাসারাঙ্গা খেলবেন ক্যান্ডি ফেলকন্সের হয়ে।