বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৮:২৯:৫০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

যানজট নিরসনে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি পারভেজ আহমেদের কার্যকর নির্দেশনা!!

যানজট নিরসনে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি পারভেজ আহমেদের কার্যকর নির্দেশনা!!

ঢকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

 

কুমিল্লা-সিলেট মহাসড়কের মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির আওতাধীন এলাকায় অবস্থিত বিভিন্ন বাস টার্মিনাল ও গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে ঈদুল আযহাকে কেন্দ্র করে যাত্রীদের চাপ বেড়েছে কয়েকগুণ। এর ফলে সৃষ্টি হয়েছে তীব্র যানজট, যা সাধারণ যাত্রী ও পরিবহন ব্যবস্থার ওপর মারাত্মক প্রভাব ফেলছে।

 

এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে যানজট নিরসনে কঠোর নির্দেশনা জারি করেছেন মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আহমেদ।

 

যানজট নিরসনে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি পারভেজ আহমেদের কার্যকর নির্দেশনা!!

     ওসি:পারভেজ আহমেদ (মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ি)

 

তাঁর নির্দেশনা অনুযায়ী মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সকল পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করে চলেছেন, যাতে ঈদযাত্রা সহজ ও নির্বিঘ্ন হয়।

 

আজ (০৬ জুন ২০২৫) কুমিল্লার মুরাদনগর উপজেলার অন্যতম ব্যস্ত ও যানজটপ্রবণ কোম্পানীগঞ্জ বাস টার্মিনালে ওসির নির্দেশনার বাস্তব প্রতিফলন দেখা গেছে। সেখানে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা যানজট নিয়ন্ত্রণে সক্রিয়ভাবে কাজ করছেন। এই চিত্র ক্যামেরাবন্দি করেছেন উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। পরবর্তীতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়।

 

যানজট নিরসনে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি পারভেজ আহমেদের কার্যকর নির্দেশনা!! — ছবি ২

             কোম্পানীগঞ্জ বাস স্ট্যান্ডে তোলা ছবি! 

​​​​​

মুরাদনগর উপজেলার অন্যতম ব্যস্ত ও যানজটপ্রবণ এলাকা কোম্পানীগঞ্জ বাস টার্মিনালে ঈদের আগাম প্রস্তুতি হিসেবে ওসির নির্দেশনা অনুসরণ করে হাইওয়ে পুলিশ নিয়মিত টহল, যানবাহন নিয়ন্ত্রণ ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ফলে ধীরে ধীরে এলাকায় যানজটের মাত্রা কমতে শুরু করেছে।