সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৫:৫৭:৫৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

সুনামগঞ্জের তাহিরপুরে ব্যবসায়ীক কলহের জেরে দিন দুপুরে হামলা ও ডাকাতি

সুনামগঞ্জের তাহিরপুরে ব্যবসায়ীক কলহের জেরে দিন দুপুরে হামলা ও ডাকাতি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়ছড়া শুল্কষ্টেশনের আওতাধীন কয়লা আমদানিকারক গ্রুপের সদস্য মোঃ মোক্তার আবেদিন রাজু,  স্বত্ত্বাধিকারী মেসার্স  চম্পা এন্টারপ্রাইজ জানান - মেসার্স রহমান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ রহম আলীর মারফতে ঢাকার এক কয়লা পার্টির নিকট ৩০০ মেঃ টন কয়লা বিক্রি করি। অদ্য সকালে কয়লা কেরিং/ পরিমাপের সময় আমার বড় ভাই সাদ্দাম হোসাইনের সাথে পরিমাপ সংক্রান্ত বিষয়ে মোঃ রহম আলী ও তার বড় ছেলে রনির সাথে বাক-বিতন্ডা হয়। এই সামান্য বাক-বিতন্ডার জের ধরেই রহম আলী ও তার ছেলে রনি মিয়া পাশ্ববর্তী তাদের বাড়ীতে যোগাযোগ করে দেশীয় অস্ত্র-সস্র ও লোকজন নিয়ে আমার ডিপুতে এসে অতর্কিত হামলা চালায়। অতর্কিত হামলা চালিয়ে ডিপুতে ভাংচুর করে ও মেসার্স রাজু এন্ড ব্রাদার্স এর মালিক মোঃ সাদ্দাম হোসাইনকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে আহত করে। ডিপুর আসবাবপত্র ভাংচুরসহ  অফিসে ড্রয়ার ভেঙ্গে ৫,৫০,০০০/- (পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার)  নগদ টাকা নিয়ে যায় বলে জানান মোঃ মোক্তার আবেদিন রাজু। 

আহত সাদ্দাম হোসাইনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কয়লা আমদানিকারক সমিতি তাহিরপুর বরাবর একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং থানায় মামলার প্রক্রিয়াধীন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়।