মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:২০:২৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মঞ্চ মাতালেন জেমস যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক

মঞ্চ মাতালেন জেমস যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক

রোববার (৪ জুন) সন্ধ্যা, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকার আমাজুরা হলের দেড় হাজার আসন কানায় কানায় পূর্ণ। দাঁড়িয়ে আছেন আরো শ চারেক দর্শক। নগরবাইল জেমসের গান শুনতে এসেছেন সবাই। আর প্রায় পাঁচ বছর পর নিউইয়র্ক মাতাতে এসেছেন জেমস।

রাত পৌনে ৯টা নাগাদ মঞ্চে উঠলেন জেমস। মুখে মাঝারি দাড়ি-গোঁফ, লম্বা চুলের ওপর মাথায় বাঁধা ধূসর রঙের কাপড়, পরনে কালো টি-শার্ট আর জিনস। পায়ে বাদামি রঙের চামড়ার জুতা। কাঁধে চিরচেনা গিটার ঝুলছে। এ যেন চিরচেনা সেই তারুণ্যের প্রতীক—নগরবাউল জেমস।


‘নগরবাউল জেমস লাইভ ইন কনসার্ট’–এর মঞ্চে উঠতেই দর্শক গ্যালারি মুখর হয়ে উঠল ‘লাভ ইউ গুরু’ আর ‘জয় গুরু’ ধ্বনিতে। সাড়ে দশটা অবধি টানা গান গাইলেন জেমস।

হলের ভেতরে তখন জেমসকে ঘিরে রীতিমত মেতে উঠেছে নিউইয়র্কের বাঙালি সমাজ। বাইরে আয়োজক প্রতিষ্ঠান শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম ততক্ষণে ঘোষণা করেছেন ‘সোল্ড আউট’। তখন টিকিটের জন্য লাইনে দাঁড়ানো শ খানেক মানুষ।

আলমগীর খান আলম বলেন, আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে এই কনসার্টে দর্শক এসেছেন। তাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় এমন আয়োজন করা সম্ভব হয়েছে। এর আগে ২০১৮ সালে নিউইয়র্ক মাতিয়েছিলেন জেমস।


আগামী ২৫ জুন আমাজুরা হলে জেমসের আবারও গান গাওয়ার কথা রয়েছে। সেদিন অনুষ্ঠিত হবে ডলিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান। আলমগীর খান আলম আশা প্রকাশ করে বলেন, এবার যারা টিকিট কিনতে পারেননি, আশা করছি ওই অনুষ্ঠানের টিকিট তারা আগে থেকে কিনে রাখবেন।

কনসার্টে আসা তরুণ ব্যবসায়ী হেলাল মিয়া বলেন, জেমসের কোনো কনসার্ট আমি মিস করি না। এই কনসার্টে এসে আমি অভিভূত। বন্ধুবান্ধব সবাই মিলে নেচে–গেয়ে আনন্দ করেছি। গুরু আমার প্রিয় কয়েকটি গান গেয়েছেন।