সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৪:৩১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দীর্ঘদিন পর একসাথে দেখা যাবে ফারুকী-চঞ্চল জুটি

দীর্ঘদিন পর একসাথে দেখা যাবে ফারুকী-চঞ্চল জুটি

গত বছরের আগস্টে চরকি প্ল্যাটফর্মে "মিনিস্ট্রি অব লাভ" নামক একটি প্রজেক্টের ঘোষণা দেওয়া হয়েছিল। এই প্রজেক্টে ১২ জন মেধাবী নির্মাতা ১২টি ভালোবাসার গল্প নিয়ে ১২টি চরকি অরিজিনাল ফিল্ম বানান। এই পুরো প্রজেক্টের তত্ত্বাবধানে আছেন জনপ্রিয় পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী।

 

এই প্রজেক্টে ফারুকী দুটি সিনেমা নির্মাণ করছেন। এর মধ্যে প্রথমটি "অটোবায়োগ্রাফি" ইতিমধ্যে মুক্তি পেয়েছে এবং সব শ্রেণির মানুষের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে। ফারুকীর দ্বিতীয় সিনেমাটির নাম "মনোগামী", ডাকনাম "লাস্ট ডিফেন্ডার অব মনোগামী"। এই সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, জেফার, সামিনা হোসেন প্রেমাসহ অনেকে।


ফারুকী বলেন, "ব্যাচেলর ছবিতে ব্যাচেলর জীবনের কিছু দিক কোনোরকম রাখঢাক ছাড়া দেখাতে পেরেছিলাম। এখানে বিবাহিত এবং প্রবাহিত জীবনের কিছু দিক কোনো সুইট কোটিং ছাড়া দেখানোর সুযোগ পেয়েছি।" চঞ্চল চৌধুরীর অভিনয় সম্পর্কে ফারুকী বলেন, "চঞ্চল চৌধুরীর সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা তো বহু পুরোনো। সবসময়ের মতো এ ছবিতেও অপ্রতিরোধ্য তিনি।

 

চরকিতে চঞ্চল চৌধুরীকে দর্শক নানা চরিত্রে নানান লুকে দেখেছেন। তবে মনোগামীতে দেখা মিলবে অন্য এক চঞ্চল চৌধুরীর। এই ধরনের চরিত্র কম করার ফলে একটা দারুণ ফ্রেশনেস উনি নিয়ে এসেছেন তার অভিনয়ে।" জেফার রহমানকে নিয়ে ফারুকী বলেন, "জেফার রহমানকে আমরা গায়ক হিসাবে চিনি। এখানে তাকে অচেনাই লাগবে। কিন্তু এই চরিত্রে তাকে পাওয়ার ফলে আমার গল্পটা প্রাণবন্ত হয়েছে। প্রেমা নৃত্যশিল্পী, তার অভিনয় করাটাও নতুন বিষয় সবার কাছে।"