বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৪:০৩:৫৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইসা ফয়সালের অভিষেক বিপক্ষে লেবাননের

ইসা ফয়সালের অভিষেক বিপক্ষে লেবাননের

লেবাননের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ সাফ চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করছে বাংলাদেশ। বেঙ্গালুরুর শ্রি কানতিরাভা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ৪টায়। সর্বশেষ গত ১৫ জুন কম্বোডিয়া ম্যাচ থেকে একাদশে পরিবর্তন এসেছে দুইটি।

এই ম্যাচে লাল-সবুজের জার্সিতে অভিষেক হচ্ছে লেফট ব্যাক ইসা ফয়সালের।

ফিরেছেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ।  কম্বোডিয়া ম্যাচের সেরা একাদশ থেকে জায়গা হারিয়েছেন সেন্টার ব্যাক মেহেদি হাসান ও লেফট ব্যাক আলমগির মোল্লা। র‍্যাংকিংয়ে ঢের এগিয়ে থাকা দলটির বিপক্ষে প্রতি আক্রম নির্ভর ৪-২-৩-১ ফরমেশনে খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ
গোলরক্ষক : আনিসুর রহমান।
রক্ষণভাগ : তপু বর্মণ, তারিক কাজী, বিশ্বনাথ ঘোষ, ইসা ফয়সাল।
মধ্যমাঠ : সোহেল রানা, মো: সোহেল রানা ও জামাল ভুইয়া।
আক্রমণভাগ : ফয়সাল আহমেদ ফাহিম, মজিবুর রহমান জনি ও সুমন রেজা।