মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৩:২৬:৫৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বর্তমান সময়ের মতো অন্ধকার সময় যুক্তরাষ্ট্রে আসেনিঃ ডোনাল্ড ট্রাম্প

বর্তমান সময়ের মতো অন্ধকার সময় যুক্তরাষ্ট্রে আসেনিঃ ডোনাল্ড ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বর্তমান সময়ের মতো অন্ধকার সময় যুক্তরাষ্ট্রে আসেনি। তিনি দেশকে রক্ষায় মরণপণ লড়াই চালানোর আহ্বান জানিয়েছেন। ট্রাম্প অভিযোগ করেছেন, তার বিরুদ্ধে যেসব মামলা তা প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশেই করা হয়েছে। শুক্রবার সাউথ ডাকোটায় এক নির্বাচনি সমাবেশে এসব কথা বলেন ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প বলেন, দক্ষিণের সীমান্তে অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন ডেমোক্র্যাটরা। তারা সীমান্তে করোনা মহামারির অজুহাত দাঁড় করানোরও চেষ্টা হচ্ছে। ট্রাম্প বলেন, তার বিরুদ্ধে চারটি মামলায় ৯১টি অভিযোগ দায়ের করা হয়েছে। নির্বাচন থেকে সরাতে প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশে এসব করা হয়েছে বলে ট্রাম্প বলেন। 

তিনি দাবি করেন, বর্তমানে দেশে তাকে নিয়ে যা হচ্ছে তা গণতন্ত্রের জন্য হুমকি। কারণ এখন মানবাধিকার এবং স্বাধীনতাকে হরণ করা হচ্ছে। ট্রাম্প বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে এবং নির্বাচনে জয়ী হতে হবে। না হলে আমরা আমেরিকাকে হারাব।’ —সিএনএন