সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:০৪:০৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রোনালদোর জোড়া গোল, ৩-০ তে জয় পেল পর্তুগাল

রোনালদোর জোড়া গোল, ৩-০ তে জয় পেল পর্তুগাল

আয়ারল্যান্ডের বিপক্ষে  ম্যাচে দিয়ে মাঠে ফিরেছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ফিরেই পেয়েছেন জোড়া গোল। আর এতেই সহজ জয় পায় পর্তুগাল।

রোনালদো ছাড়া দলের অন্য গোলদাতা হলেন আরেক সুপারস্টার জোয়াও ফেলিক্স।

ম্যাচের ১৮ তম মিনিটে ব্রুনো ফের্নান্দেসের এসিস্ট থেকে দলকে এগিয়ে দেন ফেলিক্স। এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকেরা। বিরতির পর ম্যাচের দ্বিতীয়ার্ধে ১০ মিনিটের ব্যবধানে অসাধারণ দুটি গোল করেন রোনালদো।

জার্মানিতে আগামী শুক্রবার মাঠে গড়াবে এবারের ইউরোর। ১৯ জুন আয়ারল্যান্ডের  বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করবে পর্তুগাল। ‘ডি’ তাদের অন্য দুই প্রতিপক্ষ তুরস্ক ও জর্জিয়া।