সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৮:০৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গ্যাসের জন্য রাতভর অপেক্ষা, মহাসড়ক অবরোধ অটোরিকশাচালকদের

গ্যাসের জন্য রাতভর অপেক্ষা, মহাসড়ক অবরোধ অটোরিকশাচালকদের

মোঃ আলমগীর হোসাইন হৃদয়, জামালপুর প্রতিনিধি:


গ্যাস সংকটের প্রতিবাদে জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সিএনজিচালিত অটোরিকশাচালকরা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ অবরোধে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও কর্মস্থলগামী মানুষ।

 

বিক্ষোভকারী চালকদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করেও তাঁরা প্রয়োজনীয় পরিমাণ গ্যাস পাচ্ছেন না। ফলে অটোরিকশা চালাতে না পেরে আয়-রোজগার ব্যাহত হচ্ছে। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তাঁরা।
 

অটোরিকশাচালক আশরাফুল বলেন, ‘রাতভর অপেক্ষা করেও গ্যাস পাইনি। গ্যাস না থাকায় গাড়ি চালানো সম্ভব হচ্ছে না। ফলে গাড়ির জমার টাকা জোগাড় করাসহ পরিবারের খরচ চালানো কঠিন হয়ে পড়েছে।’
 

আরেক চালক সুরুজ আলী অভিযোগ করেন, গ্যাস সরবরাহে অনিয়মের কারণে অনেক চালক প্রয়োজনীয় গ্যাস পাচ্ছেন না। দ্রুত সরবরাহ স্বাভাবিক করার পাশাপাশি সংকট নিরসনে বিকল্প ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
 

অবরোধের কারণে জামালপুর থেকে টাঙ্গাইল, রাজধানী ঢাকা ও উত্তরবঙ্গগামী দূরপাল্লার বাস, ট্রাক, পিকআপসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়। অনেক যাত্রীকে যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা গেছে।
 

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার বলেন, অবরোধকারীদের সঙ্গে কথা বলে সড়ক অবরোধ তুলে নেওয়ার চেষ্টা চলছে।