মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৩:২৮:৩২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ঘূর্ণিঝড় ড্যানিয়েলের তাণ্ডবে লিবিয়ায় ২ হাজার লোকের প্রাণহানি শঙ্কা

ঘূর্ণিঝড় ড্যানিয়েলের তাণ্ডবে লিবিয়ায় ২ হাজার লোকের প্রাণহানি শঙ্কা

ঘূর্ণিঝড় ড্যানিয়েলের তাণ্ডবে লিবিয়ার পূর্বাঞ্চলে অন্তত ২ হাজার লোকের প্রাণহানি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড়ে উপকূলবাসীর শত শত ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়া, দুটি পুরনো বাঁধ ভেঙে দারনা শহরে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এই বন্যায় দারনা শহর পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন পূর্ব লিবিয়ার স্বঘোষিত সরকারের প্রধানমন্ত্রী ওসামা হামাদ। মোবাইল ফোনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‌‘ঘূর্ণিঝড়ে অন্তত ২ হাজার বেসামরিক লোক নিহত হয়েছেন। এছাড়া, হাজারখানেক লোক নিখোঁজ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। 


এরই মধ্যে দারনাকে বিপর্যস্ত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে।’ খবর এপির। অনলাইনে প্রকাশিত একাধিক ভিডিওতে ঘূর্ণিঝড় উপদ্রুত জনপদের বিধ্বস্ত ঘরবাড়ির চিত্র দেখা গেছে। এদিকে, লিবিয়ার সশস্ত্র বাহিনীর পূর্বাঞ্চলের মুখপাত্র আহমেদ এল-মোসমারি এক সংবাদ সম্মেলনে জানান, শুধুমাত্র দারনাতেই মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গেছে।

সশস্ত্র বাহিনীর এই মুখপাত্র দাবি করেন, সেখানে ৫-৬ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। সেখানে পুরনো দুটি বাঁধ ভেঙে গিয়ে এমন বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।