সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ১১:৫০:৪৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে রেড ক্রিসেন্ট কার্যক্রম জোরদারে ৫ম প্রতিনিধি কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে রেড ক্রিসেন্ট কার্যক্রম জোরদারে ৫ম প্রতিনিধি কর্মশালা অনুষ্ঠিত

হোসেন বাবলা (চট্টগ্রাম):-

 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের আয়োজনে এবং চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের সহযোগিতায় '৫ম শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিধি কর্মশালা-২০২৫' গত ৫ জুলাই শনিবার চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত হয়।
 

কর্মশালার প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শরীফ উদ্দিন। তিনি বলেন, "রেড ক্রিসেন্ট সব সময় দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায়। স্বেচ্ছাসেবকরা নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করে, যা অত্যন্ত প্রশংসনীয়।" তিনি সকল স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও মানবতার সেবায় পাশে থাকার আহ্বান জানান।
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আ ন ম তামজীদ। 
 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের এনডিসি সাইফুল ইসলাম ভূঁইয়া, চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি গোলাম বাকি মাসুদ। আরও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী পর্ষদ সদস্য জিয়াউল হক সোহেল, মেহেদী হাসান রায়হান, ডা. ফারহানাজ মাবুদ সিলভী ও মোঃ এনামুল হক।
 

কর্মশালায় চট্টগ্রাম মহানগরীর ২৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রতিনিধি হিসেবে দায়িত্ব, কর্তব্য ও রেড ক্রিসেন্ট কার্যক্রম কীভাবে আরও কার্যকর করা যায়, সে বিষয়ে আলোচনা করা হয়।
 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের সাংগঠনিক ও নিয়োগ বিভাগের প্রধান দীপ্ত ভট্টাচার্য্য। 
 

এ সময় আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ও মানবিক সাড়া বিভাগের প্রধান মোঃ রকিবুল ইসলাম, আইসিটি, মিডিয়া ও যোগাযোগ বিভাগের প্রধান তন্ময় বড়ুয়া, স্বাস্থ্য ও সেবা বিভাগের প্রধান হোছাইন মো. আসির হামিম এবং রেড ক্রিসেন্টের যুব স্বেচ্ছাসেবকবৃন্দ।