বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩০:২৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

তৃতীয় স্থানে পুলিশ নামিয়ে মোহামেডানকে

তৃতীয় স্থানে পুলিশ নামিয়ে মোহামেডানকে

প্রিমিয়ার ফুটবলে আগের দিন শেখ জামালকে হারিয়ে পয়েণ্ট টেবিলের তৃতীয় স্থানে চলে গিয়েছিল মোহামেডান।  সেই আনন্দের রেশ না কাটতেই মোহামেডান এখন চতুর্থ স্থানে। তৃতীয় স্থানে চলে গেছে পুলিশ। ১৬ খেলায় ২৩ পয়েন্ট নিয়ে পুলিশ তৃতীয় স্থানে গেলেও ১৫ খেলায় ২২ পয়েন্ট নিয়ে মোহামেডান চতুর্থ স্থানে রয়েছে। মোহামেডান সমর্থকদের জন্য ভালো খবর হচ্ছে, তারা যদি আগামী ম্যাচ জিতে যায় তাহলে আবার ওপরে চলে আসবে। ২৬ মে কুমিল্লায় মোহামেডান-আবাহনী ম্যাচ।

গতকাল বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে পুলিশ। ময়নমসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে পুলিশ ৭-০ গোলে উত্তরার আজমপুর ফুটবল ক্লাবকে হারিয়েছে। এর আগেও পুলিশের কাছে ৪-০ গোলে হেরেছিল আজমপুর। এই দলটি পয়েন্ট টেবিলের একেবারে নিচে। ১২ দলের লিগে সবার নিচে। লিগে ১৫ ম্যাচ খেলে এখনো জয়ের দেখা না পাওয়া লিগের একমাত্র দল। তাদের সবচেয়ে বড় অর্জন হচ্ছে চারটা ড্র। আবাহনীর কাছে ৭-০ গোলে হেরেছিল, মোহামেডানের কাছে ৬-০ গোলে হেরেছে। এখন নিশ্চিত রেলিগেশনের পথে আজমপুর এফসি।

কালকের জয়ে পুলিশ ষষ্ঠ স্থান থেকে এক লাফে তিন নম্বরে উঠেছে। কলম্বিয়ান ফরোয়ার্ড জোহান লিয়ান্দ্রো আরঙ্গ ও মোহাম্মদ আবদুল্লাহ দুটি করে এবং সৈয়দ শাহ কাজেম, রবিউল হাসান ও ভেনিজুয়েলার এডওয়ার্ড মরিল্লো একটি করে গোল করেন। অন্যদিকে রাজশাহীতে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগের আরেক খেলায় ফর্টিস এফসি ২-০ গোলে মুক্তিযোদ্ধাকে হারিয়েছে। খেলার শেষ ভাগে আমির উদ্দিন এবং মোজাম্মেল গোল করেন।