সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০২:১৪:৫৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবি সিপিবির 

শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবি সিপিবির 

গাজীপুরে বিএনএস গ্রুপের দুটি কারখানা ‌‘ন্যাশনাল কেমিক্যাল ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেড’ এবং ‘এবিকো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকদের যথাক্রমে ৫ মাস ও ৩ মাসের বকেয়া বেতন অবিলম্বে পরিশোধের দাবি জানিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। একইসঙ্গে কারখানা দুটি চালু করারও দাবি জানিয়েছে দলটি।


বৃহস্পতিবার (১১ জুলাই) সংবাদ মাধ্যমে সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের পাঠানো এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়।

 

বিবৃতিতে বলা হয়, শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা না দিয়ে এবং কোনো ধরনের আইন কানুনের ব্যবস্থা না করে কতিপয় মালিক একদিকে শ্রমিকদের জীবনকে চরম দুর্ভোগের মধ্যে ঠেলে দিচ্ছে, অপরদিকে উৎপাদনে নৈরাজ্য সৃষ্টি করছে। শ্রমিকরা খাদ্য, বাড়িভাড়াসহ কোনো ব্যয় মেটাতে না পেরে মানবেতর জীবনযাপন করছে। যার ফলে মানবাধিকার এবং জাতীয় স্বার্থ লঙ্ঘিত হচ্ছে।

 

দাবি জানিয়ে বলা হয়, শ্রমিক মেরে মালিক পোষার নীতি পরিত্যাগ করে অবিলম্বে শ্রমিক, শিল্প ও জাতীয় স্বার্থে বকেয়া বেতন পরিশোধ এবং কারখানা চালুর দাবি জানানো হচ্ছে।