মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:১২:৫০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আজ প্রধানমন্ত্রীর সঙ্গে ১৪ দল নেতাদের বৈঠক

আজ প্রধানমন্ত্রীর সঙ্গে ১৪ দল নেতাদের বৈঠক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবার ১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বৈঠকটি হবে।

 

১৪ দলের একাধিক সূত্র জানায়, বৈঠকে জোটের ভবিষ্যৎ কোন পথে যাবে তার একটা স্পষ্ট দিকনির্দেশনা আসতে পারে। শরিকদের পক্ষ থেকে আওয়ামী লীগ সভাপতির কাছে বেশকিছু দাবি তুলে ধরা হবে।

 

গত মঙ্গলবার জোটের গুরুত্বপূর্ণ শরিকরা নিজেদের মধ্যে একটি পরামর্শ বৈঠক করেছেন। সেখানে আওয়ামী লীগ সভাপতির সামনে জোটের শরিকরা কী কী দাবি তুলে ধরবেন, সে বিষয়ে আলোচনা করা হয়েছে।

 

এ বিষয়ে জাসদ সভাপতি হাসানুল হক ইনু গণমাধ্যমকে বলেন, ‘বিগত নির্বাচনের পরে নতুন সরকার, নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা আশা করছি, বৃহস্পতিবারের বৈঠকে জোটের ভবিষ্যৎ কার্যক্রম কী হবে, সে বিষয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রস্তাবনা পাব। তার ভিত্তিতে আমরা পরবর্তী করণীয় ঠিক করব।’