সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪০:৩১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

কুড়িগ্রামে আঃলীগ নেতার উপজেলা ডিজিটাল সেন্টারের দায়িত্ব নিয়ে বিতর্ক

কুড়িগ্রামে আঃলীগ নেতার উপজেলা ডিজিটাল সেন্টারের দায়িত্ব নিয়ে বিতর্ক

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম বাবুর উপজেলা ডিজিটাল সেন্টারের দায়িত্ব গ্রহণ নিয়ে স্থানীয় মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, তিনি দলীয় প্রভাব খাটিয়ে এ পদে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, যা প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।
 

জানা যায়, উপজেলার কেন্দ্রস্থলে অবস্থিত 'বিনোদন স্টুডিও' নামে একটি সুপরিচিত প্রতিষ্ঠান পরিচালনা করেন শরিফুল ইসলাম বাবু। দীর্ঘদিন ধরে তিনি ওই প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবসা করে আসছেন। অথচ ডিজিটাল সেন্টারের মতো একটি জনসেবামূলক পদে রাজনৈতিক প্রভাবের কারণে অন্য যোগ্য প্রার্থীরা উপেক্ষিত হচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের।
 

উল্লেখ্য, গত ৩ এপ্রিল সরকারবিরোধী আন্দোলনের সময় দায়ের হওয়া নাশকতা মামলায় শরিফুল ইসলাম বাবু গ্রেফতার হন। কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান। জামিনের পরও তিনি পূর্বের মতোই ডিজিটাল সেন্টারের দায়িত্ব পালন করছেন, যা নিয়েও জনমনে প্রশ্ন উঠেছে।
 

এ বিষয়ে জানতে চাইলে নবাগত উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র বলেন, “আমি এখানে নতুন এসেছি, গতকাল ছিলো আমার প্রথম কর্মদিবস। তবে বিষয়টি আমি দেখবো।”
 

এদিকে স্থানীয় সচেতনমহলের দাবি, ডিজিটাল সেন্টারের মতো একটি জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেন দলীয় প্রভাব ও স্বার্থের ঊর্ধ্বে থেকে স্বচ্ছ ও ন্যায্যভাবে পরিচালিত হয়—এটাই এখন সময়ের দাবি।