মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:৩২:৪৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দশম অবতার’ সিনেমাইয় জয়া

দশম অবতার’ সিনেমাইয় জয়া

মেরুন রঙের জ্যাকেট, খোলা চুলে কঠোর দৃষ্টিতে ধরা দিলেন জয়া আহসান। আজ বুধবার জয়া আহসানসহ ‘দশম অবতার’ সিনেমার চার চরিত্রের ‘লুক’ প্রকাশ করেছে জিও স্টুডিওস ও এসভিএফ এন্টারটেইনমেন্ট। নির্মাতা সৃজিত মুখার্জির কপ ইউভার্সের প্রথমবারের মতো কোনো নারী পুলিশের দেখা মিলল, চরিত্রটি ধারণ করেছেন জয়া আহসান।

‘২২শে শ্রাবণ’ ছবির প্রিক্যুয়েল ‘দশম অববার’। জয়া আহসান ছাড়াও ‘২২শে শ্রাবণ’-এর প্রবীর রায়চৌধুরী চরিত্রের অভিনেতা প্রসেনজিৎ, ‘ভিঞ্চি দা’ সিনেমার বিজয় পোদ্দার চরিত্রের অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য ফিরছেন ‘দশম অবতার’ সিনেমায়। সঙ্গে যীশু সেনগুপ্তও রয়েছে।


সিনেমার সংগীতের দায়িত্ব নিয়েছেন অনুপম রায়, রূপম ইসলাম, ইন্দ্রদীপ দাশগুপ্ত। আসছে দুর্গাপূজায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান। এটি ছাড়াও ‘কড়ক সিং’ নামে প্রথমবারের মতো হিন্দি ভাষার সিনেমায় নাম লিখিয়েছেন জয়া আহসান। ইতিমধ্যে সিনেমার দৃশ্যধারণেও অংশ নিয়েছেন তিনি। 

এতে দেখা যাবে সংকটের মুখে একটি পরিবারের একত্র হওয়ার হৃদয়ছোঁয়া গল্প। এটি লিখেছেন রিতেশ শাহ, বিরাফ সরকারি ও অনিরুদ্ধ রায় চৌধুরী। সিনেমায় আরও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, পার্বতী থিরুভোথু, দিলীপ শঙ্কর, পরেশ পাহুজা, বরুণ বুদ্ধদেবসহ অনেকে।