সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৪:০৮:০৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

মিয়ানমার থেকে ৪৫ বাংলাদেশি দেশে ফিরেছেন

মিয়ানমার থেকে ৪৫ বাংলাদেশি দেশে ফিরেছেন

ঢাকা প্রেসঃ

মিয়ানমারের কারাগার থেকে ৪৫ জন বাংলাদেশি নাগরিক রোববার (৯ জুন) সকালে দেশে ফিরেছেন। তারা কক্সবাজার, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। বিভিন্ন সময়ে মিয়ানমারের বাহিনীর হাতে আটক হয়ে তারা কারাভোগ করেছিলেন। ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাস এবং সিতওয়েতে বাংলাদেশ কনস্যুলেটের প্রচেষ্টায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

 

মিয়ানমার থেকে ৪৫ বাংলাদেশি দেশে ফিরেছেন

 

৪৫ বাংলাদেশি শনিবার (৮ জুন) বিকেলে মিয়ানমারের রাখাইন রাজ্যের সিতওয়ে থেকে একটি জাহাজে করে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন। রোববার সকালে তারা কক্সবাজারে পৌঁছান। এর আগে, গত ২৫ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত কয়েক দফায় আরও ১৩৪ জন মিয়ানমারের বিজিপি ও সেনা সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন। তারা রোববার (৯ জুন) মিয়ানমারে ফিরে যাবেন। গত এক বছরে মিয়ানমারের বাংলাদেশ দূতাবাস মোট ২৪৭ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠাতে সহায়তা করেছে।