সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৩:১৮:২২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

গঙ্গাধর নদীর ভাঙনে দিশেহারা বাসিন্দারা, বারবার সরাতে হচ্ছে ভিটেবাড়ি

গঙ্গাধর নদীর ভাঙনে দিশেহারা বাসিন্দারা, বারবার সরাতে হচ্ছে ভিটেবাড়ি

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বন্যার আগেই গঙ্গাধর নদীর ভাঙন তীব্রতর হয়ে উঠেছে। নারায়ণপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বালাহাট এলাকায় দুই কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন দেখা দিয়েছে। এর ফলে আবাদি জমি, ঘরবাড়ি, স্কুল, মাদরাসা, বাজার, বিদ্যুৎ লাইন সবকিছু নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

 

গঙ্গাধর নদীর ভাঙনে দিশেহারা বাসিন্দারা, বারবার সরাতে হচ্ছে ভিটেবাড়ি


এই ভাঙনের কবলে বারবার পড়ে দিশেহারা হয়ে পড়েছে এলাকার বাসিন্দারা। অনেকে বহুবার তাদের ভিটেবাড়ি সরিয়ে নতুন করে বসবাস করতে বাধ্য হয়েছেন।

স্থানীয়দের দুর্ভোগ: নূরবানু বেগম: ১০ বার ঘর সরিয়েও নদীর তীরের নতুন বসতিতে নিরাপত্তাহীন। আমোদ আলী: ৭ বিঘা জমি নদীতে চলে গেছে, ৩ বার ভাঙনের শিকার। নূর মোহাম্মদ: বসতভিটা, জমি, সুপারি বাগান, পুকুর সব ভেঙে নদীতে বিলীন, অন্যের জমিতে আশ্রয়। কন্যামতি আকবর হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়: ২ বার ভাঙনের পর নতুন ভবনে স্থানান্তরিত, আবারও হুমকির মুখে।

 

স্থানীয়রা নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা, যেমন বাঁধ নির্মাণের দাবি জানাচ্ছেন। ইউপি সদস্য নজর আলী: দুইশ' পরিবারের ভিটে ও সম্পত্তি বিপন্ন, সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয় তবে বাস্তুচ্যুতির ঝুঁকি।

গঙ্গাধর নদীর ভাঙনে দিশেহারা বাসিন্দারা, বারবার সরাতে হচ্ছে ভিটেবাড়ি — ছবি ২

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান: চরাঞ্চলে স্থায়ী ভাঙন রোধে বরাদ্দ না থাকায় কাজ করা সম্ভব নয়।

 

গঙ্গাধর নদীর ভাঙন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বাসিন্দাদের জন্য বারবার বিপর্যয় ডেকে আনছে। স্থায়ী সমাধানের জন্য দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজন।