সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:১৫:৪৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা যাদের বিপক্ষে খেলবে

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা যাদের বিপক্ষে খেলবে

ভেনেজুয়েলা আগেই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল। তবে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে, না রানার্সআপ, সেটা জানাই বাকি ছিল। রানার্সআপ নয়, গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে পা রেখেছে ভেনেজুয়েলা, তাদের সঙ্গী ইকুয়েডর। এই ইকুয়েডরের বিপক্ষেই কোয়ার্টার ফাইনাল খেলবে লিওনেল মেসির আর্জেন্টিনা।

মেক্সিকোর বিপক্ষে জিতলে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার একটা সুযোগ ছিল ইকুয়েডরের সামনে, মেক্সিকোর ক্ষেত্রেও কথাটা সত্য। কেননা দুদলের নামের পাশেই ছিল ৩ পয়েন্ট করে। ভেনেজুয়েলার ছিল ৬ পয়েন্ট। কিন্তু ভেনেজুয়েলা সেই সুযোগই দেয়নি। তারা জ্যামাইকাকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। এদিকে মেক্সিকো-ইকুয়েডর ম্যাচটি ড্র হয়েছে গোলশূন্যভাবে। ইকুয়েডরের সমান পয়েন্ট সত্ত্বেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় বাদ পড়েছে মেক্সিকো।


কোয়ার্টার ফাইনালে ৫ জুলাই আর্জেন্টিনার মুখোমুখি হবে ইকুয়েডর। টেক্সাসের এনআরজি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। লিওনেল মেসির দল নকআউটে উঠেছিল ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে। ৩ ম্যাচের সব কটিতেই জয় পায় তারা।

নকআউটে ভেনেজুয়েলার প্রতিপক্ষ কানাডা। ৬ জুলাই এ ম্যাচটিও বাংলাদেশ সময় সকাল ৭টায় অনুষ্ঠিত হবে।