মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:২১:৫০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আনন্দে থেকো পরীমনির উদ্দেশ্যে রাজ

আনন্দে থেকো পরীমনির উদ্দেশ্যে রাজ

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনির সঙ্গে দাম্পত্য জীবনের টানাপোড়েনের মধ্যে চিত্রনায়ক শরীফুল রাজ বলছেন, আপাতত তাঁরা সেপারেশনে আছেন। গতকাল রোববার প্রথম আলো কার্যালয়ে ‘মেরিল ক্যাফে লাইভ’ অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন রাজ।

রাজের ফেসবুক থেকে অভিনেত্রী তানজিন তিশা, নাজিফা তুষি ও সুনেরাহ বিনতে কামালের কিছু ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পর রাজের সঙ্গে পরীমনির মতপার্থক্য প্রকাশ্যে আসে।


পরীমনি দাবি করেন, দিন পনেরো আগে বাসা থেকে বেরিয়ে গেছেন রাজ। তাহলে আপনাদের বিচ্ছেদ ঘটছে—এমন প্রশ্নের পরীমনি বলেন, ‘...আমি চাই, সে আমাকে তালাক দিয়ে দিক। আমি ওর প্রাক্তন, এটাই শুনতে আমার আরাম লাগবে। আমি রাজের বউ, এটি আর শুনতে চাই না।’

বিভিন্ন গণমাধ্যমের খবরে তাঁদের বিচ্ছেদের খবর এলেও রাজ বলছেন, তাঁরা আপাতত সেপারেশনে আছেন। বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্বিতীয়বার ভাববেন কি না—এমন প্রশ্নের জবাবে রাজ জানান, সেটার আর কোনো সুযোগ নেই। এখন নিজেকে সময় দেবেন বলে জানান রাজ।

পরীমনির উদ্দেশ্যে রাজ বলেন, ‘বেবি, আই লাভ ইউ। যা-ই হোক না কেন, আনন্দে থেকো। আমরা আমাদের সন্তানকে ভালো রাখব।’


‘দামাল’ ছবি মুক্তির সময় মিমের সঙ্গে রাজের সম্পর্ক জড়িয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন পরীমনি। তার পর থেকেই তাঁদের দাম্পত্য জীবনে জটিলতা দেখা দেয়, এবার তা বেশ জোরালোভাবেই প্রকাশ্যে এসেছে।

পরীমনি অভিনীত ‘মা’ সিনেমা মুক্তি পেয়েছে। ‘ন ডরাই’, ‘পরাণ’, ‘দামাল’ সিনেমায় অভিনয় করে আলোচিত হয়েছেন রাজ।