মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৯:১১:১৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আজ ঘোষণা আসতে পারে সৌদি আরবে ঈদ কবে

আজ ঘোষণা আসতে পারে সৌদি আরবে ঈদ কবে

আরবি ১৪৪৪ হিজরি সনের এগারতম মাস জিলকদের ২৯তম দিন আজ (১৮ জুন)। সৌদি আরবের সুপ্রিম কোর্ট পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার জন্য মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছে।

রোববার (১৮ জুন) সন্ধ্যায় চাঁদ ওঠার বিষয়টি নিশ্চিত হতে সৌদি আরব ও আমিরাতসহ অন্যান্য দেশের চাঁদ দেখা কমিটি বৈঠক করবে। এক ঘোষণায় সৌদির আদালত জানিয়েছে, আজ খালি চোখে বা বাইনোকুলারের মাধ্যমে চাঁদ দেখা গেলে নিকটতম আদালতে জানানোর অনুরোধ করা হয়েছে।


ইংরেজি বছরের মাসগুলো ৩০ ও ৩১ দিনের হলেও আরবি মাসগুলো সাধারণত চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। কিন্তু এ বছর ৩০ দিন পূর্ণ হয়ে গেলে ২০ জুন পালিত হবে জিলহজ্জ।

প্রসঙ্গত, আজ সৌদিতে চাঁদ ওঠার ঘোষণা আসলে আগামী ২৭ জুন আরাফাহর দিন ও ২৮ জুন ঈদুল আজহা উদযাপিত হবে এবং বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ঈদ উদযাপিত হবে ২৯ জুন।