বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩০:২৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সিলেটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ

সিলেটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ

সিলেট প্রতিনিধি:


সিলেটে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বাদ আসর নগরীর কোর্ট পয়েন্টে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর ১১ দলীয় ঐক্যের প্রধান সমন্বয়কারী মুহাম্মদ ফখরুল ইসলাম বিভিন্ন সমসাময়িক রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয় নিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ বাড়ছে এবং জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে।

সমাবেশ শেষে গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবিতে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আম্বরখানা পয়েন্টে গিয়ে শেষ হয়।

মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজল, মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, বাংলাদেশ লেবার পার্টির মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহানগর সভাপতি মোজাম্মেল হোসেন লিটন, জাগপা মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন, বিডিপি মহানগর আহ্বায়ক কবির আহমদ, নেজামে ইসলাম পার্টির সেক্রেটারি মাওলানা জুবায়ের খান এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজুসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ।

গণমিছিলে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। বক্তারা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিভিন্ন দাবি তুলে ধরেন।