রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ১১:৪৪:৩২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ কেজি কোকেনসহ বাহামার নাগরিক আটক

চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ কেজি কোকেনসহ বাহামার নাগরিক আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় চার কেজি কোকেনসহ বাহামার এক নাগরিককে আটক করেছে এপিবিএন। আজ সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়।বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আটক যাত্রীর নাম স্টালিয়া সানতাই।

 

গত ১২ জুলাই ব্রাজিলের সাও পাওলো শহর থেকে দুবাই হয়ে তিনি ১৩ জুলাই চট্টগ্রামে পৌঁছান। তিনি তার ব্যাগেজ না নিয়েই ওইদিন বিমানবন্দর ত্যাগ করেন। এরপর আজ সোমবার সকালে তিনি ব্যাগেজ নিতে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান।সেখানে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা, এপিবিএনের এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে আটক করেন। 

 

চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল বলেন, অভিযুক্ত নারী যাত্রীর ব্যাগেজ তল্লাশিকালে একটি ইউপিএস থেকে ৩ কেজি ৯০০ গ্রাম ওজনের কোকেন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।